1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ১০১ Time View
ছবি-সংগৃহীত।

হিমালয়ের হিম বাতাসের কারণে আবারও হিমালয়ের কোলঘেঁষা দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার ভোর ৬টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে জেলার তেঁতুলিয়ায় কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের প্রভাবে ঘর থেকে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে একটু পরিবর্তন আসতে পারে। এটি আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এ ছাড়া পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। প্রতিদিন উত্তরের হিমেল বাতাসে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। তবে দিনের তুলনায় রাতে বাড়ছে শীতের তীব্রতা।

গত বৃহস্পতিবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সকাল ৯টার দিকে তাপমাত্রা কমে ৫.৭ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়। তাপমাত্রা যে পর্যায়ে নেমেছে, তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়।

গত বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

গত বছর (২৫ ডিসেম্বর ২০১৮) একই দিনে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved