1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

হামাসের হামলায় এ পর্যন্ত ৩৫০ ইসরাইলি নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১২০ Time View

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে। এছাড়া সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরেও প্রবেশ করেছে হামাস যোদ্ধারা। এ হামলায় এ পর্যন্ত ৩৫০ ইসরাইলি নিহত হয়েছে। দেশটির জাতীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সহিংসতায় ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৩৫০ জনে দাঁড়িয়েছে। তবে বিবিসি জানিয়েছে, দেশটির বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য জানানো হলেও ইসরাইলের পক্ষ থেকে এ সংখ্যা সরাসরি নিশ্চিত করা হয়নি। এছাড়া প্রায় দুই হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থা ১৯ জনের।

শনিবার (৭ অক্টোবর) গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস। রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়। এছাড়া কয়েক ডজন বেসামরিক নাগরিক এবং ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) সৈন্যদের আটক করে গাজায় নিয়ে গেছে হামাস।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল হামাসের হামলাটিও ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। দিনটিও ছিল ইহুদিদের ছুটির দিন। ওই হামলার পর ইসরাইলও গাজায় বিমান হামলা চালিয়েছে। স্থল অভিযানেরও পরিকল্পনা করছে তারা। হামাসের হামলা আকস্মিক ও অপ্রত্যাশিত হলেও তা ছিল সুপরিকল্পিত। শনিবার (৭ অক্টোবর) রকেট হামলা চালানোর পাশাপাশি স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ ব্যবহার করে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েন। তারা কয়েক ঘণ্টা ধরে ইসরাইলি শহর ও সেনাচৌকি অবরুদ্ধ করে রাখেন। তাদের অভিযানে বেশ কিছুসংখ্যক ইসরাইলি নিহত হন।

কিছুসংখ্যক সামরিক-বেসামরিক ইসরায়েলি নাগরিককে তারা জিম্মি করে গাজায় নিয়ে গেছেন। তবে এ সংখ্যা ঠিক কত, তা সুনির্দিষ্ট করে জানা যায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন এই গোষ্ঠীটি গর্ব করে বলেছে, আটক ইসরাইলিদের সংখ্যা ইসরাইল যা জানে তার চেয়েও অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved