1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

মিরাজের ঝড়ো ফিফটি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ১০৬ Time View
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত।

সিলেট থান্ডার্সের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ঝড়ো ফিফটি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি সপ্তম আসরের ২৪তম ম্যাচে ব্যাটিংয়ে ঝড় তোলেন খুলনা টাইগার্সের ওপেনার মিরাজ।

সিলেটের বিপক্ষে ১৫৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনীতে ১২.২ ওভার খেলে ১১৫ রানের জুটি গড়েন তারা। এই জুটিতেই বিপিএল চলতি আসরে প্রথম ফিফটি তুলে নেন মিরাজ। ৩১ বলে ফিফটি পূর্ণ করেন এ ওপেনার।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে সিলেট থান্ডার্স। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করেন দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও রুবেল মিয়া। ২৪ বলে ৩৭ রান করে ফেরেন ফ্লেচার।

দ্বিতীয় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৩৯ রানের জুটি গড়েন রুবেল মিয়া। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় সিলেট।

একের পর এক ছক্কা হাঁকিয়ে দলের স্কোর বাড়াতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চার্লস। তার আগে ১২ বলে দুই ছক্কায় ১৭ রান করেন সিলেটের এ ক্যারিবীয়ান। ওপেনিংয়ে নেমে স্লথমোশনে ব্যাটিং করা রুবেল মিয়া সাজঘরে ফেরার আগে ৪৪ বলে মাত্র ৩৯ রান করেন। শূন্য রানে ফেরেন মোহাম্মদ মিঠুন।

শেষ দিকে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত ও শেরফেন রাদারফোর্ডের গড়া ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় সিলেট। ১৮ বলে ২৩ রান করেন মোসাদ্দেক আর ২০ বলে ২৬ রান করেন রাদারফোর্ড।

সংক্ষিপ্ত স্কোর

সিলেট থান্ডার্স: ২০ ওভারে ১৫৭/৪ (রুবেল ৩৯, ফ্লেচার ৩৭, রাদারফোর্ড ২৬*, মোসাদ্দেক ২৩*; শহিদুল ২/২৬, ফ্রাঙ্কলিংক ২/৫৮)। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved