এসআইবিএল ব্যাংক বিশ^জুড়ে প্রবাসী বাংলাদেশীদের বিশ^স্ত ব্যাংক। এরই মধ্যে রেমিটেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রমান করেছে এসআইবিএল ব্যাংক এখন যুক্তরাষ্ট্র থেকে ই-একাউন্ট ওপেন করার সুযোগ চালু করেছে। এতে একদিকে যেমন সময় বাঁচবে, অন্য দিকে নিশ্চিন্তে নিজের স্বজনদের কাছে টাকা পাঠতে পারবে প্রবাসীরা। ই-একাউন্টিং উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এইসব কথা বলেন। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে এইসব কথা বলেন এসআইবিএল ব্যাংক সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের উর্ধ্বতম কর্মকর্তাগন।

বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান খান ছিলেন অনুষ্ঠানের সঞ্চালনায়। অনুষ্ঠানের শুরুতে শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সানম্যান গ্লোবালের সিইও মাসুদ রানা।
পরে এসআইবিএল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন আকমল হোসাইন ই ব্যাংকের বিস্তারিত সুবিধা তুলে ধরেন।

এসআইবিএল প্রবাসীদের জন্য কাজ করছে বলে জানান এসআইবিএল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জাফর আলম। এসআইবএল ব্যাংক এরই মধ্যে কোটি কোটি প্রবাসী বাংলাদেশীর আস্থা অর্জন করেছে বলেও জানান জাফর আলম। এসআইবিএল ব্যাংকের ই-একাউন্ট ওপেন করা হালিমা তাঁর অভিজ্ঞতা শেয়ার করেন। এই সময় তিনি ব্যাংকের কার্যক্রমের প্রশংসা করেন।

সবশেষে এসআইবএল ব্যাংকের ডিরেক্টও মাহমুদুল আলম এসআইবএল ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরে ই-একাউন্ট ওপেন করা হালিমা বেগম ও তারেক হাসান খানকে কার্ড হস্তান্তর করা হয়।
সামনের দিনগুলোতে এসআইবিএল আরো বেশী গতিশীল হবে এমন প্রত্যাশা এসআইবিএল ব্যাংক কর্তৃপক্ষের।
