1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ঘরে এক স্ত্রী, স্বামীর স্বীকৃতি দাবিতে প্রবাসীর বাড়িতে আরও ২ নারী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ Time View

স্বামী-সন্তানের স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে দুই স্ত্রী অবস্থান করছেন। ঘরেও রয়েছেন এক স্ত্রী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে প্রবাসীর বাড়িতে তারা অবস্থান নেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউপির বাইয়ারা গ্রামের প্রবাসী মাহফুজুর রহমানের বাড়িতে। তিনি ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।

এলাকাবাসী জানায়, মাহফুজর রহমানের সাথে ২০১৬ সালের মার্চ মাসে জেলার লাকসাম উপজেলার গাজীমুড়া গ্রামের ফজর আলীর মেয়ে সোনিয়া আক্তার মুন্নীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাহফুজ-মুন্নী দম্পতির একটি ছেলেসন্তান রয়েছে। দীর্ঘদিন সংসার করার পর গত মার্চে চাঁদপুর জেলার বাবুরহাটের কাদের ব্যাপারীর মেয়ে আর্নি আক্তারকে চাঁদপুর কোর্টের মাধ্যমে বিয়ে করেন ওই প্রবাসী। বিষয়টি জানাজানি হলে প্রথম স্ত্রী মুন্নী কোর্টে মামলা করেন। এ মামলা চলমান রয়েছে। এ অবস্থায় গত জুন মাসে পারিবারিকভাবে একই গ্রামের সাইদুল হকের মেয়ে রিমুর সঙ্গে বিয়ে হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে স্বামী ও সন্তানের স্বীকৃতির দাবিতে মাহফুজের বাড়িতে অবস্থান করে প্রথম দুই স্ত্রী। এ সময় প্রবাসী মাহফুজের মাসহ পরিবারের লোকজন তাদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ভুক্তভোগীরা ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভোক্তভোগীরা বলেন, আমরা স্বামীর দাবিতে একত্রিত হয়েছি; কিন্তু এখানে আসার পর আমাদের মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে মারধর ও হামলার বিষয়টি অস্বীকার করেন প্রবাসী মাহফুজের মা কাউসার বেগম।

জোড্ডা পূর্ব ইউপির সদস্য জালাল আহমেদ বলেন, এ বিষয়ে আগেও আলোচনা হয়েছে। কিন্তু তারা সমাধানে অসন্তোষ প্রকাশ করেন। পরে তারা মামলা করেন।

এসআই সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে একাধিক মামলা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাদের মামলার রায়ের জন্য অপেক্ষা করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved