1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
আগ্নেয়াস্ত্র মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

আগ্নেয়াস্ত্র মাদকসহ কোচিং সেন্টারের পরিচালক গ্রেফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৮ Time View

আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ রাজশাহীর একটি কোচিং সেন্টারের পরিচালককে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গ্রেফতার মজনু আহমেদ (৪০) রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে। মজনু আহমেদ উপশহরের সাগর কোচিং সেন্টারের পরিচালক।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর উপশহর এলাকায় অভিযোগ চালিয়ে মজনুকে আটক করে র‌্যাব। এ সময় একটি প্রাইভেটকারে তল্লাশি করে কারের ভেতরে থাকা তিন রাউন্ড গুলিসহ একটি পাকিস্তানি রিভলবার, ৫০ গ্রাম ক্রিস্টাল আইস ও ১৪৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved