1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

স্কুলশিক্ষিকা থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

কিয়ারা আদবাণী। এই মুহূর্তে বলিউডে অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেত্রী। তার মতে, বক্স অফিস সাফল্য এবং দর্শক ও অনুরাগীদের প্রশংসা তার ভালো কাজ করার চাহিদা আরও বাড়িয়ে দিয়েছে। আজকাল কিয়ারা এতটাই ব্যস্ত যে, তার সঙ্গে কথা বলতে নাকি তার মাকেও ম্যানেজারের কাছ থেকে সময় চাইতে হয়।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, তবে বলিউডে পা রাখার আগে এই ব্যস্ততার সঙ্গে ওয়াকিবহাল ছিলেন না কিয়ারা। কারণ তখন নিজের পেশায় মায়ের অনেক কাছাকাছিই থাকতেন তিনি। ২০১৪ সালে বলিউডে অভিষেক হয় তার। এর আগে মডেলিং করেছেন।

তবে কর্মজীবনের প্রথম দিকে এক স্কুলের শিক্ষিকা ছিলেন কিয়ারা। আর মুম্বইয়ের এক প্লে-স্কুলের প্রধানশিক্ষিকা ছিলেন তার মা জেনেভিভ আদবাণী। সেই স্কুলেই শিক্ষিকা হিসাবে যোগ দেন কিয়ারা। খেলার ছলে তাদের লেখাপড়া শেখানোই ছিল এই অভিনেত্রীর পেশা। পরবর্তীতে বলিউডে পা রেখে শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতেও দেখা যায় তাকে। ‘লাস্ট স্টোরিজ’ সিরিজের প্রথম সিজনের চতুর্থ গল্পে মেঘা উপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেন তিনি।

করণ জোহর পরিচালিত ওই গল্পে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধে এক শিক্ষিকার চরিত্রেই অভিনয় করেছিলেন। বলিউডে তার আগে অনেক কাজ করলেও ‘লাস্ট স্টোরিজ’-এর মাধ্যমেই দর্শকের নজরে আসেন কিয়ারা।
শুধু কিয়ারাই নন, বলিউডে অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার আগে শিক্ষকতায় ছিলেন সান্যা মলহোত্রও। আমির খানের মেয়ের চরিত্রে ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ সান্যার। তার আগে ছিলেন পেশাদার নাচের শিক্ষিকা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved