1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

‘জাওয়ান’ মুক্তি দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে: ঝন্টু

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০২ Time View

বৃহস্পতিবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘জওয়ান’। একই দিনে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে দেশের সেন্সর বোর্ডে জমা পড়েছে সিনেমাটি।

তবে কোনোভাবেই ‘জওয়ান’ মুক্তি দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি রবিবার দুপুরে বললেন, ‘‘ ‘জওয়ান’ মুক্তি দেওয়া হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বঙ্গবন্ধু বারণ করেছেন হিন্দি সিনেমাকে। সেটা কিভাবে মুক্তি পাচ্ছে। তারপরেও নিয়ম ভেঙে?’’
এদিকে এই বিষয়টি নিয়ে রবিবার বিকেল ৫টায় এফডিসিতে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন দেলোয়ার জাহান ঝন্টু।

প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, সাধারণত বাংলাদেশে সিনেমা মুক্তি পায় সপ্তাহের প্রথম দিন, শুক্রবার। তাই বৃহস্পতিবার মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ৭ সেপ্টেম্বর না হয়ে প্রযোজক সমিতির নিয়ম মেনে বাংলাদেশে যদি পরদিন ৮ সেপ্টেম্বরও ‘জওয়ান’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়, সেখানেও রয়েছে জটিলতা। প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, ঈদ ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই।

পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী, ৮ সেপ্টেম্বর মুক্তির তালিকায় আছে দুটি বাংলা সিনেমা। একটি দেলোয়ার জাহান ঝন্টুর ‘সুজন মাঝি’, আরেকটি মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’।

প্রযোজক সমিতির নিয়মে একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। সে হিসেবে দেলোয়ার জাহান ঝন্টু ও পরিচালক মুশফিকুর রহমান গুলজার আবেদন করেছিলেন। ঝন্টুর ‘সুজন মাঝি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমা মুক্তি পাবে আগামী ৮ সেপ্টেম্বর।

এই সপ্তাহে আর কোনো সিনেমা আসার সুযোগ নেই।
রবিবার দুপুরে আলাপকালে দেলোয়ার জাহান ঝন্টু বললেন, ‘একই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পায়। আমার ছবি ও গুলজারের ছবি মুক্তির তালিকায় আছে। এখানে তো আর অন্য কোনো সিনেমা মুক্তি পাওয়া সম্ভব না। যদি কোনোভাবে মন্ত্রণালয় এটা মুক্তি দেয়, তাহলে আমরা পথে নামব, আন্দোলন করা ছাড়া আমাদের উপায় থাকবে না। কারণ বঙ্গবন্ধুকে আমি নিজেও জিজ্ঞেস করেছিলাম। সে সময় তিনি বলেছিলেন, এ দেশে হিন্দি ছবি, উর্দু ছবি মুক্তি দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘এরপরও যদি নিয়মের বাইরে গিয়ে জওয়ান বা তৃতীয় কোনো সিনেমা মুক্তি দেওয়া হয়, তাহলে প্রযোজক সমিতির দায়িত্বে যারা আছেন, তাদের টেনেহিঁচড়ে রাস্তায় নামানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved