1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বিয়ের রিসিপশনের টাকায় একাধিক এতিমখানায় ৩দিন খাওয়াবেন ‘হাবু ভাই’

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৭ Time View

ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় অভিনেতা চাষী আলম যিনি ‘হাবু ভাই’ নামেই বেশি পরিচিত। গত শুক্রবার পারিবারিক আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের দিন তিনি জানিয়েছিলেন, ঢাকায় বড় করে রিসিপশন অনুষ্ঠান করবেন। কিন্তু সেটা আর তিনি করছেন না। বিয়ের রিসিপশন অনুষ্ঠান না করে সেই টাকা এতিমখানায় খাওয়াবেন বলে জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। স্ত্রীর সম্মতিতেই এমন সিদ্ধান্ত নেন চাষী আলম।

তিনি বলেন, আমার অনেক শুভাকাঙ্খী, বন্ধুবান্ধব। তুলতুলের পরিবারেও অনেক মানুষ। আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়ত বাদ পড়তে পারেন। এ কারণে সেটা চাচ্ছি না। তিনি বলেন, আমার রিসিপশনে যে টাকাটা খরচ হতো, সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। এখানে আমার বন্ধু-বান্ধবরা যদি মন খারাপ করেন, তাহলে কিছু করার নাই।

তিনি বলেন, আমি একবেলা খাওয়াতে রাজি না। খাওয়ালে ভালোভাবে খাওয়াব। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার-পাঁচটা এতিমখানায় খাওয়াব। এছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেব- যাতে তারা সেগুলো অনেক দিন ব্যবহার করতে পারে। চাষী আলমের স্ত্রী তুলতুলও স্বামীর এ সিদ্ধান্তে খুশি। তুলতুল ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। তিনি বলেন, ‘ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ। বরং আমি খুশিই হয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved