1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

কোমর ব্যথায় উপকার পেতে যেসব খাবার খাবেন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৯৯ Time View

মেরুদন্ডের পেছনের দিকের শেষ অংশে ব্যথা হলে সাধারণত তাকে কোমর ব্যথা বলে। গবেষণায় দেখা গেছে, প্রায় ৬০ থেকে ৮০ শতাংশ মানুষ জীবনকালে কোনো না কোনো সময় কোমরে ব্যথা হয়। বিশ্বের প্রাপ্তবয়স্কদের ২৩ শতাংশ দীর্ঘস্থায়ী কোমরের ব্যথায় ভোগেন। শোয়া-বসার ভুল ভঙ্গি কোমর ব্যথার অনেকটা কারণ।

অনেক সময়ে নিচু হয়ে কাজ করলেও এ ব্যথা হতে পারে।
খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে কোমর ব্যথার সমস্যা দূর করা সম্ভব। কোন খাবারগুলি বেশি খেলে এই সমস্যা দূর হতে পারে চলুন জেনে নেই।

সবুজ শাকসবজি

শাক ও সবজি হল পুষ্টিতে ভরপুর।

কোমরে ব্যথার হাত থেকে মুক্তি পেতে নিয়মিত সবুজ শাকসবজি খেতে পারেন। ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, পালং শাকে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর উপাদান। এগুলো ব্যথা, জ্বালা ও যন্ত্রণা উপশমে সহয়তা করে। শুধু কোমরে ব্যথা নয়, হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতেও বেশি করে শাক ও সবজি খেতে হবে।

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড

বেশ কিছুদিন ধরে কোমরে ব্যথা হলে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। এই অ্যাসিড কোমরের পেশির নমনীয়তা বজায় রাখে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে কাঠবাদাম, আখরোট, চিয়া বীজ, তিসির বীজের মতো খাবারে। এ ছাড়াও অলিভ অয়েল, সর্ষের তেলেও এই অ্যাসিড থাকে। তাই এই খাবারগুলি বেশি করে খেলে ব্যথা কমবে সহজেই।

প্রোটিনে সমৃদ্ধ খাবার

কোমরে ব্যথা হতে পারে শরীরে প্রোটিনের ঘাটতি থেকে। তাই ব্যথা শুরু হলে প্রোটিনে সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে। তাতে ব্যথা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। ডাল, দুধ, ডিমে প্রোটিন রয়েছে। তাই কোমরে ব্যথা হলে এই খাবারগুলি বেশি করে খেতে পারেন। এতে ব্যথা কমতে পারে। কোমরে ব্যথা থেকে উপশম পেতে বেশি করে ফল খেতে হবে। নিয়মিত ফল খাওয়ার অভ্যাস আপনার কোমর ব্যথা দূর করবে এবং ভেতর থেকে শরীরকে সুস্থ রাখবে।

সূত্র : হেল্থ ফিন্ডার

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved