1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

ইমক্যাবের কমিটি গঠন: সভাপতি কুদ্দুস আফ্রাদ, সম্পাদক মাছুম বিল্লাহ

গ্লোবাল প্রাইম ডেক্স
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১২৯ Time View

বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ইমক্যাব)-এর কমিটি নির্বাচিত গঠন করা হয়েছে। নির্বাচনে কুদ্দুস আফ্রাদ (আনন্দবাজার পত্রিকা) সভাপতি এবং মাছুম বিল্লাহ (দৈনিক যুগশঙ্খ, ইস্টার্ন ক্রনিকল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১২ আগষ্ট) বেলা ১১টায় রাজধানীর বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাতীয় প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফ আলী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এসময় উপস্থিত ছিলেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি রাজীব খান (টিভি নাইন), যুগ্ম-সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া-ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম), সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভুইয়া ( নিউজ ভ্যানগার্ড) এবং নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ (দেশের কথা), শহীদুল হাসান খোকন (ইন্ডিয়া টুডে), সিয়াম সারোয়ার জামিল (আজকের কাগজ, ইমফল টাইমস), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ) ও জাকির হোসেন (স্যান্দন পত্রিকা)।

উল্লেখ্য, ইমক্যাব নির্বাচনের (২০২৩-২০২৪) ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১২ আগস্ট। গত ৭ আগস্ট ছিল মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেয়ার সময়। তবে সব পদেই একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সংগঠনের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপণ করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। এছাড়া কোষাধ্যক্ষের রিপোর্ট উত্থাপন করেন বিদায়ী কোষাধ্যক্ষ আমিনুল হক ভুইয়া। দ্বি-বার্ষিক সাধারণ সভায় অতিথিদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশ শাখার সভাপতি সোমনাথ দে, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামানিক, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন রায় এবং ব্যাবসায়ী কাজী সাইফুল বারি বাবলু উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved