1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বিদেশিরা নিজেদেরকে বাংলাদেশের সম্রাট ভাবেন: পররাষ্ট্রমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৮৪ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করেন। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্যকারীদের বয়কট করতে গণমাধ্যমকে ভূমিকা নিতে আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পান। শুক্রবার (২১ জুলাই) দুপুরে সিলেট শিল্পকলা একেডেমিতে সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল। একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো- সঙ্গে সঙ্গে চিৎকার। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ। যা জেনেভা কনোভেশনের ধারে কাছেও নেই।

পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না বলেও মন্তব্য করেন তিনি। তাদের দেশে যখন পুলিশ গলাচিপে মানুষকে হত্যা করে, গুলি মেরে হত্যা করে তখন তো বাংলাদেশের কোনো গণমাধ্যম তাদের এসব বিষয়ে জিজ্ঞাসা করেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved