1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২৮ Time View

ইউক্রেনে চীনের এক কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায়। এ ছাড়া রুশ বাহিনীর পৃথক হামলায় দেশটিতে আরও তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে ইউক্রেনে বিভিন্ন জায়গায় রুশ বাহিনী এ হামলা চালায়। সূত্র: রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইউক্রেনের বন্দর শহরগুলোতে টানা তৃতীয় রাতের বিমান হামলায় বৃহস্পতিবার (২০ জুলাই) অন্তত ৩ জন নিহত এবং একটি চীনা কনস্যুলেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার কৃষ্ণসাগরের তীরবর্তী বন্দর শহর ওদেসার চীনা কনস্যুলেটে অন্তত একটি ভাঙা জানালা দেখা যাচ্ছে এমন একটি ছবি পোস্ট করেছেন। তবে চীনা ওই কনস্যুলেটে অন্য কোনো ক্ষতির চিহ্ন নেই। বস্তুত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার পক্ষে অবস্থান করছে চীন। তবে রুশ হামলায় ইউক্রেনে চীনা কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হওয়া নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রুশ-মিত্র চীন।

অন্য একটি ইউক্রেনীয় বন্দর নগরীতে রুশ হামলায় চীনের জন্য নির্ধারিত ৬০ হাজার টন কৃষিপণ্য ধ্বংস হয়ে গেছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করার একদিন পর এ হামলার ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved