1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিএনপি ঢাকায় সমাবেশের অনুমতি পেল

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১২০ Time View

রাজধানীর নয়াপল্টনে আগামী ১২ই জুলাই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি। সোমবার (১০ জুলাই) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সেখানে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া। তিনি বলেন, ১২ জুলাই সমাবেশের অনুমতির জন্য ডিএমপিতে চিঠি দিয়েছিলাম। আজ (সোমবার) ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাদের মৌখিক অনুমতি দিয়েছেন। প্রতিনিধি দলে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১২ জুলাই বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আমরা সমাবেশ আহ্বান করেছি। এই প্রসঙ্গে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা হয়েছে। আমরা উনার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চেয়েছি আইনশৃঙ্খলার দিক থেকে। ডিএমপি আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমরা আশাবাদী আমাদের সমাবেশটি সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এই সমাবেশ থেকে আমাদের নতুন কর্মসূচি আসবে।

তিনি আরও বলেন, আমরা একটা সমাবেশ করবো, এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম। আপনারা জানেন আমরা আন্দোলনের মাঠে রয়েছি, এই আন্দোলনকে বেগবান করাই আমাদের লক্ষ্য। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমাবেশ হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved