1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

নারীদের জন্য প্রথম গরুর হাট পাকিস্তানে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৪৫ Time View

শুধু গোয়াল ঘরেই নয়, নারীকে দেখা যাবে এবার গরুর হাটেও। আর তাই সেই আলোচনায়ই এবার শোরগোল পড়ে গেছে গোটা পাকিস্তানে। দেশটির সমাজকর্মী রুকাইয়া ফরিদের উদ্যোগে এবার প্রথমবারের মতো নারীদের জন্য গরুর হাট বসল করাচির শাদমান টাউনে। হাটের নেতৃত্বেও আছেন নারীরা। শুধু বিক্রেতা হিসাবেই নয়, হাটের ক্রেতাও নারীরাই। সুলভমূল্যে বিক্রি হয়েছে সেসব কুরবানির পশু। সূত্র: গলফ নিউজ।

নারীদের আত্মনির্ভরশীল ও ক্ষমতায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেন রুকাইয়া। তিনি বলেন, ‘এই বাজারের মূল লক্ষ্য নারীদের কঠোর পরিশ্রম প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফরম করে দেওয়া এবং উপার্জন করা। তারা একে অপরের কাছ থেকে শিখতে পারে এবং পশুর দক্ষতা উন্নয়নে ধারণা বিনিময় করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে অনেক নারীই ঈদুল আজহার জন্য পশু কিনতে সমস্যায় পড়েন। কারণ তাদের মাহরাম নেই। আবার পুরুষদের বাজারে যেতেও অস্বস্তি বোধ করে তারা। তাই ভাবলাম এমন একটা বাজার তৈরি করা হবে যেখানে কোনো ঝামেলা বা হয়রানি ছাড়াই পশু কেনাবেচা করা যায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved