1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

ইমরানের চতুর্থ স্ত্রী হতে চান যুক্তরাজ্যের টিকটকার জিয়া খান

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০৩ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চতুর্থ স্ত্রী হতে চান যুক্তরাজ্যের টিকটকার জিয়া খান। ৭০ বছরের বেশি বয়সি এই ক্রিকেটার-রাজনীতিবিদকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। সূত্র: ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকা।

সংবাদমাধ্যম দু’টির প্রতিবেদনে বলা হয়েছে- জিয়া খান যুক্তরাজ্যের টিকটকার। তিনি মনে করেন ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবির জীবনযাপনের ধারা ওই সাবেক ক্রিকেটারের ঝকঝকে জীবনের সঙ্গে মেলে না। ইমরানের জীবনে গ্ল্যামার দরকার। আর তিনি সেই ‘গ্ল্যামার গার্ল’ হবেন। একটি টিকটক ভিডিওতে জিয়া খান জানান, তিনি শুধু ইমরানকে বিয়েই করবেন না, বুশরার সঙ্গে তার বিচ্ছেদও ঘটাতে চান। ইমরানের চতুর্থ স্ত্রী হতে তার কোনো আপত্তি নেই।

এই টিকটক তারকা আরও বলেছেন, ‘আমি ইমরানের জীবনে জেল্লা ফিরিয়ে আনতে চাই। তার প্রথম স্ত্রী ছিলেন জেমাইমা। তারপর এক সাংবাদিককে বিয়ে করেছিলেন এই রাজনীতিবিদ। কিন্তু তারপর বুশরাকে বিয়ে করে ধার্মিক জীবনযাপন শুরু করেছেন ইমরান।’

জিয়া মনে করেন, ইমরানের জীবনে ওই আগের জেল্লা ফেরানো দরকার। ইমরানের আসলে একজন দুষ্টু-মিষ্টি বউ দরকার। তিনি বলেন, ‘ইমরান সত্তরোর্ধ্ব তো কী হয়েছে? উনি তো ইমরান খান!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved