1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ইসরাইলি হামলায় ৩৩ ফিলিস্তিনি নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১২২ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় গত ৪ দিনে কমপক্ষে ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ছয় শিশু ও তিন নারী রয়েছেন। আহত হয়েছেন ১৪৭ জন। সূত্র: বিবিসি, আল জাজিরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিন ইসলামিক জিহাদের ষষ্ঠ সিনিয়র নেতা নিহত হয়েছেন। এ নিয়ে গত চার দিনে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪৭ জন।

খবরে বলা হয়েছে, শুক্রবারের (১২ মে) সর্বশেষ বিমান হামলাটি চালানো হয় গাজার আন-নাসর এলাকার একটি অ্যাপার্টমেন্টে। হামলায় নিহতদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন কমান্ডার রয়েছেন। নিহত কমান্ডারের আইয়াদ আল-আব্দ আল-হাসানি ওরফে আবু আনাস বলে জানিয়েছে প্রতিরোধ সংগঠনটি।

গাজাভিত্তিক সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ভোররাত থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয় শিশু ও তিন নারী রয়েছেন। এ ছাড়া ১৪৭ জন আহত হয়েছেন।

অপরদিকে ইসরাইলি বাহিনী গাজার আবাসিক এলাকাগুলো যে হামলা চালিয়েছে, তার প্রতিশোধ স্বরূপ ইসরাইলের গভীরে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো।

ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে, এখন পর্যন্ত গাজা থেকে প্রায় এক হাজার রকেট ছোড়া হয়েছে। তবে এসব রকেট হামলায় হতাহতের বিষয়ে কিছু জানায়নি ইসরাইল। অবশ্য দেশটির গণমাধ্যম রকেট হামলায় একজন নিহতের খবর দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved