1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ইমরানের মুক্তির আদেশের খবরে সাবেক স্ত্রী জেমিমা খুশি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৩০ Time View

ইমরান খানকে মুক্তির আদেশের খবরে আনন্দ প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন দুই হাত জড়ো করে প্রার্থনা ও পাকিস্তানের পতাকার ইমোজি।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে বেআইনি ঘোষণা করে অবিলম্বে তাকে মুক্তি দিতে আদেশ দেন সুপ্রিমকোর্ট। এ আদেশের পর জেমিমা টুইট করে বলেছেন, অবশেষে বোধোদয় হয়েছে। সূত্র: ডেইলি পাকিস্তান।
বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিমকোর্টে ইমরান খানের গ্রেফতারের বৈধতা নিয়ে আবেদনের শুনানি হয়। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ শুনানি নেন। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন ইমরান খান। এ সময় তাকে আদালত চত্বর থেকে গ্রেফতার করা হয়। ইমরানকে গ্রেফতার করতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০০ সদস্য ছিলেন।

ইমরান খানকে গ্রেফতারের ঘটনায় বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়েছেন।

প্রসঙ্গত: চলচ্চিত্র প্রযোজক জেমিমা এখন তার দুই ছেলের সঙ্গে যুক্তরাজ্যে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved