1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
আর করোনা টিকা লাগবে না যুক্তরাষ্ট্র যেতে
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

আর করোনা টিকা লাগবে না যুক্তরাষ্ট্র যেতে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৮৮ Time View

আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্র যেতে আর লাগছে না করোনা টিকা। বিধিটি কার্যকর হবে আগামী ১১ মে থেকে। সোমবার (১ মে) হোয়াইট হাউজের পক্ষ থেকে গ্রহণ করা এ সিদ্ধান্তটি হোয়াইট হাউজের বরাতে জানিয়েছে এএফপি। মার্কিন কেন্দ্রীয় সরকারের কর্মী ও ঠিকাদারদের জন্য টিকা গ্রহণের প্রয়োজনীয়তার বিধিও একই দিন শেষ হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এ ছাড়া একই দিন (১১ মে) যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ হবে। হোয়াইট হাউজের বিবৃতিতে আরও বলা হয়েছে, মূলত যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার কমে যাওয়ায় কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

২০১৯ সালের শেষ দিকে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্যতম ছিল, কোনো বিদেশি নাগরিক বিমানপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে তাকে বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে এবং এর প্রমাণপত্র দেখাতে হবে। কিন্তু এ বিধি ১১ মে থেকে থাকছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved