1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

৯৯৯-এ কল: উদ্ধার ২২ শিক্ষার্থী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১০১ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর লঞ্চঘাটের বিপরীতে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচর থেকে ২২ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। ৯৯৯-এ কল পেয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড। ঝড়ো হাওয়া ও বজ্রপাতে তারা সেখানে আটকা পড়েছিলেন। বৃহস্পতিবার রাত ১০টায় কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ৯৯৯-এ কল পেয়ে আনুমানিক রাত ৮টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীর বাহেরচর থেকে ২২ জন শিক্ষার্থীকে উদ্ধার করে কোস্ট গার্ড।

উদ্ধারকৃত শিক্ষার্থীরা বিকালে মেঘনা নদীর পশ্চিমে বাহেরচর পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে সন্ধ্যায় বৈরি আবহাওয়া কারণে আটকে পড়েন। পরবর্তীতে ৯৯৯-এ খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল তাদেরকে নিরাপদে উদ্ধার করেন। পরবর্তীতে তাদের সকলকে মেঘনার পশ্চিম পাড়ে এনে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved