ডিম ভাঙার পর অনেক ডিমের কুসুমে লাল রঙের বিন্দু বা রক্তের দাগের মতো দেখা যায়। এই ডিম খাওয়া যাবে কি না, এ বিষয় বিশেষজ্ঞদের মতামত রয়েছে।
চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত-
বিশেষজ্ঞরা বলছেন, ভালো করে রান্না করা হলে ডিমের কুসুমে লাল বিন্দু বা রক্তের দাগ থাকলে তা শরীরের পক্ষে ক্ষতিকারক নয়।
ডিম্বনালি দিয়ে ডিম যাওয়ার সময় অনেক সময়ই তাতে রক্ত মিশে যায়। এতে শরীরে ক্ষতি করার মতো কিছু থাকে না।
তবে যদি ডিমের সাদা অংশটি কখনও গোলাপি, লাল বা সবুজ রঙের হয়, তাহলে সেই ডিম শরীরের জন্য ক্ষতিকর। তাই ঐ ডিম খাওয়া থেকে বিরতে থাকতে হবে।
তবে কিছু বিশেষজ্ঞদের মতে, কোনো বিষাক্ত ব্যাকটেরিয়ার প্রভাবের ফলেই ডিমের রং বদলে যায়। তাই ঐ ডিম না খাওয়াই ভাল।