1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

পাকিস্তানে টি-২০’র পরে টেস্ট সিরিজের ভাবনা বিসিবি’র

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৯৪ Time View
পাকিস্তানে দীর্ঘ সময়ের জন্য অবস্থান নিজেদের জন্য অনিরাপদ মনে করেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমনকি কোচিং স্টাফরাও সেখানে যেতে অনিচ্ছুক। ফলে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের আসন্ন টেস্ট সিরিজ পড়েছে অনিশ্চিয়তার মুখে। পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট সিরিজ আয়োজন করলে তবেই খেলতে রাজি বাংলাদেশ। তবে পাকিস্তান নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়েনি। পিসিবি চেয়ারম্যান এহসান মানি সোমবার বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, যে কোনো দলের বিপক্ষে হোম সিরিজ পাকিস্তান নিজেদের মাটিতেই খেলবে। আশা করি বিসিবি বিষয়টা ভেবে দেখবে। পাকিস্তানে এসে না খেলার কোনো কারণ নেই।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডও নিজেদের অবস্থানে দৃঢ়।

গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, পাকিস্তানে কেবল টি-  টোয়েন্টি সিরিজ খেলার কথাই ভাবছেন তারা। টি-টোয়েন্টির পর খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের ফিডব্যাক ভালো হলে টেস্টের সিদ্ধান্তে পৌঁছাবে বিসিবি।
পাকিস্তানে এক দশকে প্রথমবার টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। সোমবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পরই পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘আমি এ ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। বিসিবির সঙ্গে আমাদের আলোচনা চলছে। তবে বাংলাদেশের নারী দল ও অনূর্ধ্ব-১৬ দল এখানে খেলেছে। তারা তো ভালোভাবেই দেশে ফিরে গেছে। কাজেই এখানে খেলার ব্যাপারে তাদের (জাতীয় পুরুষ দল) কোনো সংশয় থাকুক, আমরা তা চাই না। এটা (সিরিজ) পাকিস্তানে হবে।’ তবে গতকাল সংবাদমাধ্যমকে বিসিবি সিইও সুজন বলেন, ‘এটা খুব স্বাভাবিক ব্যাপার যে পাকিস্তান তাদের দেশে পুরোদমে ক্রিকেট চালু করতে চাইছে। এ কারণেই তারা এসব কথা বলছে। আপনারা জানেন, ম্যাচ এনভায়রমেন্ট বলে কিছু একটা আছে। আমাদের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং বিদেশি স্টাফরা দলে আছেন। কোনো সিদ্ধান্তে পৌঁছার আগে পাকিস্তানে দীর্ঘ সময়ের জন্য অবস্থানের ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। কাজেই আমরা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিয়েছি পাকিস্তানকে। কারণ আমরা যদি একটা সংক্ষিপ্ত সময়ে সেখানে একটা সিরিজ খেলি তবে খেলোয়াড়রাসহ টিম ম্যানেজমেন্টের সবাই একটা স্টেটমেন্ট (পাকিস্তানের সার্বিক পরিস্থিতির ব্যাপারে) দিতে পারবে। এটা ভেবেই আমরা তাদের প্রস্তাবটা দিয়েছি।’
এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানান, পাকিস্তান সফরের ব্যাপারে নিজেদের স্বার্থটাই বড়ো করে দেখা হবে। আর বিসিবিও সে পথেই এগোচ্ছে। পাকিস্তানে টি-টোয়েন্টি খেলতে রাজি হলেও নিরাপত্তার কথা মাথায় রেখে যতটা সম্ভব স্বল্প সময়ে সিরিজটি শেষ করতে চাইছে বাংলাদেশ। এ বিষয়ে সিইও নিজাম উদ্দিন বলেন, টি-টোয়েন্টি সিরিজের সবগুলোই ম্যাচ নির্দিষ্ট একটি ভেন্যুতে খেলতে চাইছি আমরা। সময় ও অবস্থান বিবেচনায় আমরা একটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিয়েছি।

খবর মানবজমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved