1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৮ Time View

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে ফল প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফল প্রকাশের আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সাড়ে ১২টায় ঢাকার সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ফল প্রকাশ করেন। তবে বেলা সাড়ে ১১টায় স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল আপলোড করা হয়। বেলা সাড়ে ১১ টা থেকে যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল জানতে পারবেন।

২০২২ সালের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। একই বছরের ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved