1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ আর নেই

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৫ Time View

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ আর নেই। রোববার ৭৯ বছর বয়সে দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান সাবেক এই প্রেসিডেন্ট। পারিবারিক সূত্রের বরাতে এ খবর দিয়েছে জিও নিউজ এবং ডন। খবরে বলা হয়েছে, সাবেক এই সেনাশাসক দুবাইয়ের একটি আমেরিকান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই রোববার তার মৃত্যু হয়।

১৯৪৩ সালের ১১ আগস্ট মোশাররফ ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুল থেকে কমিশন পান। এরপর তিনি যোগ দেন স্পেশাল সার্ভিস গ্রুপে। ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধেও অংশ নেন মোশাররফ। তিনি ১৯৯৮ সালে জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর এক বছর পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন মোশাররফ। তিনি পাকিস্তানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট ছিলেন।

মোশাররফ ২০০২ সালে একটি গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০০৮ সাল পর্যন্ত পদে বহাল ছিলেন। অবশ্য মাঝে ২০০৪ সালে ১৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট হন মোশাররফ। ৯/১১ ঘটনার পর পাকিস্তানকে ফ্রন্টলাইন মিত্র হওয়ার মার্কিন প্রস্তাব গ্রহণ করেছিলেন এই সামরিক নেতা। মোশাররফ ২০০৭ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের বিচারকদের পদচ্যুত করার কারণে সংবিধান-বিরোধী পদক্ষেপের জন্যও পরিচিত। যা আইনজীবীদের আন্দোলনের সূচনা করেছিল। যা বিচারব্যবস্থা পুনরুদ্ধারের আন্দোলন নামেও পরিচিত। সেই ধারাবাহিকতকায় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আন্দোলনের পর ২০০৮ সালের ১৮ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন পারভেজ মোশাররফ। ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved