তিনি বিশ্বের সবচেয়ে ধনী। সেই তিনিই মেয়ের হাতে নিজের বাণিজ্যিক প্রতিষ্ঠান এলভিএমএইচের দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড তুলে দিলেন। এলভিএমএইচের দ্বিতীয় বৃহত্তম ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডয়েরের দায়িত্বভার নিজের মেয়ে ডেলফাইনের হাতে তুলে দিয়েছেন তিনি। এখন থেকে এই ব্র্যান্ডের যাবতীয় বাণিজ্যিক কাজকর্ম ডেলফাইনই সামলাবেন। বুধবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এই রদবদলের ঘোষণা দেন। তিনি জানান, ডেলফাইন এখন থেকে ডয়েরের সিইওর দায়িত্ব সামলাবেন। ডেলফাইন বার্নার্ড আর্নল্টের বড় মেয়ে। তিনি বর্তমানে লুই ভিটনের ভাইস প্রেসিডেন্ট। তিনি সেখানকার সব বাণিজ্যিক কাজ সামলানোর দায়িত্বে রয়েছেন। তিনি নতুন পদের দায়িত্বভার সামলাবেন আগামী ১ ফেব্রুয়ারি থেকে। সূত্র: এনডিটিভির।
ডেলফাইন লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পড়াশোনা করে ম্যানেজমেন্ট কনসালটেন্সি ফার্ম ম্যাকিনসেতে যোগদান করেছিলেন। ২০০০ সালে ডেলফাইন পারিবারিক ব্যবসায় যোগদান করেন। আর ২০০৩ সালে ডেলফাইন এলভিএইচএম বোর্ডের সদস্য হন। ডেলফাইনই ছিলেন প্রথম মহিলা যিনি বোর্ডের সদস্য হন। শুধু তাই নয়, তিনিই সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন যোগদানের সময়ে। বর্তমানে তিনি ৪৭ বছর বয়সী।
বর্তমানে বার্নার্ডের বয়স ৭৩ বছর হলেও কোম্পানিটিতে বিশেষ ক্ষমতাবলে ৮০ বছর পর্যন্ত প্রধান নির্বাহীর দায়িত্বে থাকতে পারবেন এই ধনকুবের।
ব্যক্তি জীবনে বার্নার্ড আর্নল্ট দুবার বিয়ে করেছেন এবং ৫ সন্তানের পিতা। আর্নল্টের পরিবারের প্রত্যেকেই তার প্রতিষ্ঠান এলভিএমএইচের সঙ্গে সম্পর্কিত। সম্প্রতি তার দ্বিতীয় সন্তান এন্টোনি ক্রিশ্চিয়ানকে ডয়েরের বড় দায়িত্ব দেন আর্নল্ট। প্রায় প্রতিদিনই অবসর সময়ে টেনিস খেলে সময় কাটান এই ধনকুবের।