ঢাকাই সিনেমাই আলোচিত দম্পতি পরী ও রাজ। অবশেষে তারা দুবাই যাচ্ছেন। গত কয়েকদিন এ দম্পতি ছিলো অনেক আলোচনায়। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুক এবং গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দু’জন শুরুতে আলাদা হয়ে যাওয়ার কথা বললেও এরইমধ্যে তাদের সম্পর্কে জোড়া লেগেছে। ৩ জানুয়ারি থেকে পরীমনি ও শরিফুল রাজ দম্পতি একসঙ্গেই থাকছেন।
জানা গেছে, দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই আয়োজনে অংশ নিতে মধ্যপ্রাচ্যের শহরটিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার একঝাঁক তারকা। দুবাই যাচ্ছেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, ঢালিউড সুপারস্টার শাকিব খান, তমা মির্জা, রায়হান রাফী। অ্যাওয়ার্ড দেওয়া-নেওয়া এবং জমকালো পারফর্মের ওই অনুষ্ঠানে অংশ নিতে আরও যাচ্ছেন উপস্থাপিকা শান্তা জাহান, গায়ক কাজল আরিফ, শিবলু প্রমুখ। দুবাই যাওয়ার সেই তালিকায় রয়েছেন শরিফুল রাজ এবং পরীমনিও।
জানা গেছে, প্রবাসে বসবাসরত বাঙালি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে আয়োজিত হচ্ছে এই ইভেন্ট। তাদের আড়ালে থাকা কাজগুলো সামনে আনতেই এই আয়োজন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে রিয়েল হিরো সম্মাননা দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। গোপনে বিয়ে করার সেই ঘটনা প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি।