1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে প্রবীণদের জন্য আশা হোম কেয়ারের আনন্দঘন অনুষ্ঠন

সৌরভ ইমাম, নিউইয়র্ক থেকে
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২২৫ Time View

ইংরেজী নতুন বছর উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবীণদের জন্য আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এই অনুষ্ঠানের আয়োজন করে ‘আশা হোম কেয়ার’ ও ‘আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার’।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ‘আশা হোম কেয়ার’ ও ‘আশা সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ারের’ সিইও আকাশ রহমান।

এই সময় তিনি বলেন, প্রবীণরা সবসময় আমার শ্রদ্ধাভাজন। তাদের জন্যই এমন একটি আয়োজন। ২০২২ সালের সকল দু:খ-ব্যাথা ভুলে আমরা নতুন বছর শান্তির পায়রা উড়িয়ে অনেক দূর এগিয়ে যাবো এই প্রত্যাশা।

 

পরে ‘আশা হোম কেয়ার’ ও ‘আশা অ্যাডাল্ট ডে কেয়ারের’ পরিচালক এশা রহমান তাঁর বক্তব্যে সবাইকে শুভেচ্ছা জানান। প্রবীণদের বিনোদনের জন্য ‘আশা হোম কেয়ার’ ও ‘আশা অ্যাডাল্ট ডে কেয়ারের’ সৌজন্যে নিয়মিত এমন বিনোদনমূলক আয়োজন করা হবে বলে জানান তিনি।

 

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ। আহমেদ শরীফ তাঁর বক্তব্যে বলেন, প্রবীণদের জন্য এই ধরণের আয়োজন সত্যি অনুপ্রেরণামূলক।

একই সময় উপস্থিত থেকে প্রবীণদের একটি গান গেয়ে শোনান আহমেদ শরীফের সহধর্মিনী মেহেরুন আহমেদ।

পরবর্তীতে প্রবীণরা নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, এ ধরণের অনুষ্ঠান আমাদের বেঁচে থাকার প্রেরণা জোগায়, প্রত্যাশা বাড়িয়ে দেয়। ব্যস্ত পৃথিবীতে প্রবীণদের জন্য এমন আয়োজন এখন আর তেমন চোখে পড়েনা উল্লেখ করে প্রবীণদের জন্য এই ধরনের আয়োজন করায় প্রবীণরা আশা হোম কেয়ার এবং আশা অ্যাডাল্ট ডে কেয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন উপস্থিত প্রবীণরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved