প্রাইম টাইম ডেস্ক: বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচটিতে টসে জিতে কুমিল্লা ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে শানাকার দল ৮ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে।এ রান সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডেবিড মালান।
৫৪ বলে ৯ চার ও ৫ ছক্কায় তিনি ১০০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় রাজশাহী। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৫৩ বলে ৭৬ রান করেন আফিফ।তাঁর ইনিংসটি ৮ চার ও ২ ছক্কায় সাজানো ছিল।ওপেনিংয়ে তাঁকে লিটন দাস ভালোই সঙ্গ দিচ্ছিলেন।মুজিবের বলে কাঁটা পড়ার আগে ১৯ বলে ২৭ রান করেন তিনি।
পরে শোয়েব মালিক ১ রানে বিদায় নিলে রবি বোপারা ক্রিজে এসে ২৩ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।আফিফের বিদায়ের পর দলপতি আন্দ্রে রাসেল ব্যাটিং তান্ডব চালিয়ে ৭ বলে ২০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এ জয়ে পয়েন্ট টেবিলে রাজশাহী রয়্যালসের অবস্থান দুইয়ে। শতকের জন্য মালান, ম্যাচ জেতানোর জন্য আফিফ যৌথভাবে ম্যাচসেরা হন।