1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

করোনা নিয়ন্ত্রণে চীনের খামখেয়ালি !

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

করোনা নিয়ন্ত্রণে চীনের খামখেয়ালির অভিযোগ উঠেছে। দেশটি আগামী ৮ জানুয়ারি থেকে বিদেশফেরত ব্যক্তিদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধি বাতিলের ঘোষণা দিয়েছে। এর ফলে নতুন শঙ্কা তৈরি হয়েছে। চীনের এই পদক্ষেপের কারণে বিশ্বজুড়ে নতুন ভ্যারিয়েন্ট ছড়ানোর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

করোনার সংক্রমণ যাতে বাড়তে না পারে, এজন্য ইতিমধ্যেই ভারত ও জাপান সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। মালয়েশিয়া এবং তাইওয়ানও চীনে নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে কঠোর বিধিনিষেধও জারি করেছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও চীন থেকে আসা ব্যক্তিদের ওপর নতুন কোভিড বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, চীন থেকে যদি কেউ যুক্তরাষ্ট্রে ঢুকতে চান, তাহলে তাদের অবশ্যই করোনা পরীক্ষায় কোভিড-নেগেটিভ হতে হবে।

জিরো-কোভিড নীতি তুলে নেওয়ার পর চীনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯। ফলে চীনের হাসপাতালগুলোকে এখন ব্যাপক চাপ সামলাতে হচ্ছে।

এদিকে করোনার তথ্য প্রকাশের ক্ষেত্রে চীনের স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে। চীনের সরকারি তথ্য অনুযায়ী গত মঙ্গলবার দেশটিতে মারা গেছে তিনজন। এদিকে যুক্তরাজ্যের একটি স্বাস্থ্য তথ্য বিষয়ক প্রতিষ্ঠান এয়ারফিনিটির ধারণা, দিনে ওইদিন দেশটিতে মারা গেছেন ৫ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছে ১০ লাখের বেশি।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার সংক্রমন বিশেষজ্ঞ অধ্যাপক ডোমিনিক ডুয়ের বলেছেন, ‘চীনের এই মুহুর্তে কী ঘুরপাক খাচ্ছে, তা অজানা। তাই সাবধান হওয়া উচিত।’ ‘চীন খুব দ্রুত অবস্থান পরিবর্তন করেছে। কঠোর বিধিনিষেধ থেকে গুটিকয়েক দিনের মধ্যেই পুরোপুরি শিথিলতা চালু করেছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved