পূজা চেরি। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা। কাজ নিয়েই সবসময় ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সব সিনেমা সুপারহিট। তবে ব্যস্ততা থেকেই অবসরে সময় কাটান সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে মাঝে মাঝে ব্যক্তিগত মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। সেই পরিপ্রেক্ষিতে এবার নিজের একটি ছবি পোস্ট করলেন তিনি। ছবিতে হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।
নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে সোমবার নিজেরই হিজাব পরিহিত ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘ভদ্রতা মানবতার ফুল।’ এ নায়িকাকে এর আগে কখনো হিজাব পরা দেখা যায়নি। ছবিটি পোস্ট করতেই মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাক্ষীরা। অনেকেই তার প্রশংসা করেছেন। আবার অনেক সমালোচক টিপ্পনিও মেরেছেন।