কেউ গান করছেন, কেউ আড্ডা দিচ্ছেন। আবার কেউ পড়ছেন বই। আড্ডার ফাঁকে আবার হো হো করে হাঁসছেনও দু’চারজন। টেবিলে টেবিলে এবং পুরো প্রতিষ্ঠান জুড়েই এমন চিত্র নজরে পড়বে। শুধু একদিনের চিত্র এটি নয়, বরং দৃশ্যটি সপ্তাহের অধিকাংশ দিনের। প্রায় দিনকার এ চিত্র আমেরিকার দেশ নিউইয়র্ক সিটির আশা হোম কেয়ার ও আশা অ্যাডাল্ট ডে কেয়ার প্রতিষ্ঠানের। যেখানে আসার জন্য প্রতিদিন বয়স্করা উন্মুখ থাকেন। প্রতিষ্ঠান দু’টিতে বয়স্কদের সেবা দেয়া হয়। বয়স্কদের একাকীত্ব দূর করতে সেবার মানসিকতা নিয়ে প্রতিষ্ঠান দু’টি গড়ে তুলেছেন নিউইয়র্কের প্রকৌশলী আকাশ রহমান এবং তার স্ত্রী এশা রহমান। নাম দিয়েছেন আশা হোম কেয়ার ও আশা অ্যাডাল্ট ডে কেয়ার।
নিউইয়র্কে চাকুরী, শিক্ষাসহ নানা কারণে ব্যস্ত থাকতে হয় পরিবারের সদস্যদের। সেই কারণে পরিবারগুলোর বয়স্করা একাকীত্ব অনুভব করেন। কেননা ইচ্ছে থাকা সত্বেও কেউ কাউকে সময় দিতে পারে না। এ কারণে সিনিয়র সিটিজেন বা বয়স্কদের জন্য নিউইয়র্কে সময় কাটানো কষ্টকর। তারা একাকীত্বে ভোগেন। তাদের নানা ধরনের সমস্যায়ও পড়তে হয়। একাকিত্বের অভিশাপে অনেকের ভয়ানক যন্ত্রনা পোহাতে হয়। এমন কিছু মানুষের মনে আনন্দ যোগাতে দায়িত্ব কাঁধে নিয়েছেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান ও এশা রহমান। সেবার মানসিকতা নিয়ে প্রতিষ্ঠা করেছেন আশা হোম কেয়ার এবং আশা সোশাল অ্যাডাল্ট ডে কেয়ার।

শুরুর গল্পটা নিজেই জানালেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট আকাশ রহমান। তিনি বলেন, আমি যখন নিউ জার্সিতে একটা ইউনিভার্সিটিতে জব করি, তখন আমি নিউ ইয়র্কের জ্যাকসোনাইটে আসছিলাম বাজার করার জন্য। একদিন সন্ধ্যায় দেখি যে একজন আঙ্কেল ও একজন আন্টি কান্না করছে। তো স্বাভাবিকভাবে আমেরিকাতে কেউ কাউকে জিজ্ঞেস করে না যে আপনার কি হয়েছে? আঙ্কেল আসলে কি সমস্যা? পরবর্তীতে অনেক অনুরোধ করার পরে উনি বললেন যে, বাবা আমার ছেলের বউ এর সাথে প্রবলেম। সেইজন্য আমাদের বাসায় যেতে নিষেধ করেছে। তখন আমি নিউইয়ার্ক সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে চাই যে, কিভাবে নিউইয়র্কে বয়স্কদের সেবা দিতে পারি? কোন লাভ নয়, যাকে বলে শুধু সেবা। তখন তারা আমাকে পরামর্শ দেয় যে, সেবাধর্মী ডে কেয়ার করার জন্য। ২০১৪ সালের ঘটনা এটি।
তিনি আরো জানালেন, এখন আমাদের দুটি সেন্টার চলছে। যার মধ্যে দেড় শতকের বেশী বয়স্করা আমাদের এখান থেকে সেবা নিচ্ছে। সেবা বলতে সকাল বেলা আমরা তাদেরকে তাদের বাসা থেকে আমাদের পরিবহনের মাধ্যমে নিয়ে আসি। পরে আমরা তাদরেকে আমাদের এখানে নাস্তা করাই। এমনকি অনেক সময় স্পেশাল কিছু হলে আমরা বাসা থেকে তাদের জন্য নাস্তা তৈরী করে নিয়ে আসি। আল্লাহর রহমতে এখন তাদরেকে সেবা করার জন্য আমাদের কিছু লোকও রয়েছে। যারা আমাদের কর্মচারী নয়, তারা আমাদের পরিবারের সদস্য।

এই ধরনের সেবামূলক কাজে অন্তহীন আনন্দের কথা জানালেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এশা রহমান। তিনি বলেন, আশা হোম কেয়ার প্রতিষ্ঠানটি বয়স্কদের সেবা দিয়ে যাচ্ছে। এইটা একটু ব্যতিক্রম। আমাদের কার্যক্রম সকাল ১০ টা থেকে শুরু হয়। এখানে এসে ওনারা ভাল ফিল করে। ওনারাও অপেক্ষায় থাকে কখন আসবো ডে কেয়ারে? এখানে আসলেই সকালের নাস্তা দেয়া হয়। তারপর ব্যায়াম আছে, খেলাধুলা আছে। আমরা ওনাদেরকে বাহিরেও নিয়ে যাই। সবই করা হয় ওনাদের (বয়স্করা) সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য। ওনারা এখানে এসে গল্প করে। এতে ওনারা একটা পরিবারের ফিল পায়। যেমন ওনার ছেলে-মেয়ে হয়তো সকাল বেলা চলে গেছে অফিসে বা কাজে। তখন ওনারা বাসায় একাকীত্ব অনুভব করেন। সে একাকীত্বটাক গোছানোর জন্য যখন ওনারা এখানে আসেন, তখন ওানারা আর একীকত্ব অনুভব করেন না। কেননা ওনারা এখানে এসে শারীরিক এবং মানসিকভাবে অনেক ভাল থাকেন।

আশা অ্যাডাল্ট ডে কেয়ারের সদস্য নূরুন নাহার জানালেন, তরা নিজেদের মত করে আশা অ্যাডাল্ট ডে কেয়ারে আনন্দে সময় কাটান। তাদের খাবার থেকে শুরু করে বিনোদন মূলক ব্যাবস্থাও করা হয় এ প্রতিষ্ঠানে। দিনভর নানাভাবে সিনিয়র সিটিজেনরা এই হোম কেয়ার সেন্টারে সময় কাটান। সিনিয়র এইসব সিটিজনের মনের কষ্ট দূর করে উচ্ছল রাখতে তাদের জন্য খেলাধুল থেকে শুরু করে নানা আয়োজন করা হয়। তাদের সেবার জন্য প্রতিষ্ঠান থেকে একাধিক ব্যাক্তি সহযোগীতা করে থাকেন।
সামনের দিনগুলোতে মানুষের কল্যানে আরো সেবা দিয়ে জীবনকে রাঙ্গিয়ে দিতে চানা আশা রহমান ও এশা রহমান দম্পত্তি।
