প্রাইম টাইম ডেস্ক: গত ম্যাচের মতো আজকের ম্যাচেও ব্যাটিং তান্ডব চালিয়েছেন মাহাদী হাসান। ৫ চার ও ৩ ছক্কার সৌজন্যে ২৮ বলে ৫৬ করে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তামিম – আনামুলের শুরুটা দারুণ ছিল।
আনামুল ২৩ বলে ৩২ রান করে আউট হলেও তামিম ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তামিম ৬০ রান সংগ্রহ করেন ৪৯ বলের বিনিময়ে। মাহাদীর বিদায়ের পর জাকির আলী মাঠে নেমে ১১ বলে ২২ রান করে অপরাজিত থাকেন।৮ উইকেট ও ৯ বল হাতে রেখে জয় পায় মাশরাফির ঢাকা প্লাটুন।
এ জয়ের সুবাদে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে চলে গেছে ঢাকা। এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সিলেট থান্ডার ৪ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে। চার্লসের(৭৩), মিথুনের (৪৯*) ও রাদারফোর্ডের (৩৮*) রানের ওপর ভর করে সিলেট এ সংগ্রহ দাঁড় করায়। ঢাকার হয়ে আফ্রিদি ২টি, শাদাব ও মাহাদী ১টি করে উইকেট পান। ম্যাচসেরা হন মাহাদী হাসান।