প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের ১৩০০’র বেশি যুদ্ধবন্দিকে হস্তান্তর করেছে রাশিয়া। বৃহস্পতিবার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এ কথা জানান। তিনি আরো বলেন, রাশিয়ার সেনারা পশ্চিমাপন্থী দেশটিতে আগ্রাসন চালানোর পর থেকে ১ হাজার ৩০০ জনেরও বেশি যুদ্ধবন্দি ইউক্রেনে ফিরিয়ে দিয়েছে। সূত্র : এএফপি।
ইউক্রেনের এই নেতা বলেন, আমাদের সব লোককে ফিরে না আনা পর্যন্ত আমরা থামব না।
এদিকে অক্টোবরে রেডক্রসের সঙ্গে এক বৈঠকে রাশিয়া বলেছে, তাদের হাতে ইউক্রেনের প্রায় ৬ হাজার যুদ্ধবন্দি রয়েছে।
রাশিয়ান ও রুশপন্থী বাহিনীর সঙ্গে নতুন করে যুদ্ধবন্দি বিনিময়ের পর ওই পোস্ট করেন তিনি।
ইউক্রেনের পতাকা তুলে ধরে রাখা কয়েক ডজন পুরুষকে দেখানো একটি ছবি পোস্ট করে জেলেনস্কি ইনস্টাগ্রামে বলেন, ‘আজকের বিনিময়ের পর ইতোমধ্যেই ১ হাজার ৩১৯ জন বীর দেশে ফিরে এসেছেন।’