ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত হয়েছেন ৫৬ জন । এতে অন্তত ৭০০ জন আহত হয়েছেন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। স্থানীয় সময় সোমবার সকালে পশ্চিম জাভা দ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, শক্তিশালী এ ভূমিকম্পে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে।
ভূমিকম্পে সুনামির কোনো সম্ভাবনা তৈরি হয়নি উল্লেখ করে দেশটির জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) জানিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুড় শহরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীর ভূমিকম্পটির উৎপত্তি।
সিয়ানজুর প্রশাসনের প্রধান হেরমান সুহেরমান মেট্রো টিভিকে বলেন, এখন পর্যন্ত শুধু এই হাসপাতাল থেকে (সিয়ানজুর শহরের হাসপাতাল) আমি যে তথ্য পেয়েছি, প্রায় ২০ জন মারা গেছেন। কমপক্ষে ৭০০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অধিকাংশই ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়ে শরীরে আঘাত পেয়েছেন।’