1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাশিয়ায় ভবন ধস : ৯ জনের মৃত্যু

গ্লোবাল প্রাইম ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৭৪ Time View

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ শাখালিনে ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন একজন। এ ঘটনা ঘটে শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে। এ তথ্য নিশ্চিত করেছেন শাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেনকো।

সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচতলা ভবনটির একাংশ ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। পরে ধংসস্তূপ থেকে ৯ জনের লাশ উদ্ধার করে জরুরি বিভাগের কর্মীরা। নিখোঁজ একজনের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। গ্যাস বিস্ফোরণের কারণেই ওই ভবনটি আংশিক ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ভবনটি ধসে পড়ার আগে একটি চুলার সঙ্গে সংযুক্ত ২০ লিটারের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রুশ তদন্ত কমিটি।

স্থানীয় সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গ্যাস বিস্ফোরণের কারণে ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন শিশু রয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ভবনটিতে বসবাসকারী ৩৩ জনের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া যায়নি বলে টেলিগ্রামে লিখেছেন শাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেনকো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved