1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সম্মেলনে চেয়ারকে ঢাল বানিয়ে রক্ষা পেলেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৩৪ Time View

সম্মেলনে চেয়ারকে ঢাল বানিয়ে রক্ষা পেলেন আ’লীগের কেন্দ্রীয় নেতারা। সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটলে কোন উপায় না পেয়ে কেন্দ্রীয় নেতারা চেয়ারকে ঢাল হিসাবে ব্যবহার করেন ইটপাটকেল থেকে নিজেদের রক্ষা করতে। সংঘর্ষে অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সম্মেলনে আসা নেতা-কর্মী ও পুলিশ। তাদের দিরাই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে বিদ্রোহী গ্রুপের মোশাররফ ও রঞ্জন রায়কে।

৮ বছর পর দিরাই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সোমবার বিএডিসি মাঠে আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে শত শত আওয়ামী লীগের কর্মী-সমর্থক সম্মেলনে যোগদান করেন।

আমন্ত্রিত অতিথিরা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই বিদ্রোহী গ্রুপের সাবেক মেয়র মোশাররফ ও যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের নেতৃত্বে একটি মিছিল সম্মেলনস্থলে প্রবেশ করে মঞ্চ লক্ষ্য করে ইটপাটকেল ও হামলা শুরু করে। এ সময় কেন্দ্রীয় নেতারা চেয়ার দিয়ে ঢাল বানিয়ে আত্মরক্ষা করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলে ১৫-২০ মিনিটব্যাপী। এতে আহত হয়েছেন মঞ্চে থাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল কবির রুমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিক মিয়া, রেজা মিয়া, হাসান মিয়া, এমরানসহ অর্ধশতাধিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved