1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

পুরো একটা গ্রাম বিক্রি হবে ২৬ কোটি টাকায়

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ১৪৭ Time View

পুরো একটা গ্রাম। দাম হাঁকা হয়েছে মাত্র ২৬ কোটি টাকা। ভুল শুনছেন না। এমনটাই ওয়েবসাইটে জানান দিলো গ্রামের মালিক। ২৬ কোটি টাকা যে খরচ করবে তারই হবে সেই গ্রামটি। ওয়েবসাইটে গ্রামের মালিক লিখেছেন, আমি শহরে থাকি। গ্রামটি দেখাশোনা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই এটা বিক্রি করতে হচ্ছে। যেই গ্রমিটি বিক্রির নোটিশ ওয়াবেসাইটে দিয়েছেন গ্রামের মালিক, সেই গ্রামটি অবস্থিত ইউরোপের দেশ স্পেনের উত্তর-পশ্চিমে। নাম সালতো দে কাস্ত্রো। পরিত্যাক্ত গ্রামটি চাইলে বিশ্বের যে কেউ এসে কিনতে পারবেন।
মাদ্রিদ থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে পর্তুগাল সীমান্তে জামোড়া প্রদেশে গেলেই দেখতে পাওয়া যাবে সালতো দে কাস্ত্রো গ্রাম।

মূলত গ্রাম না বলে ছোট্ট শহর বললে বাড়িয়ে বলা হবে না। ছেট্টা শহরের মতো গ্রামটিতে ছোট ছোট অনেক ভবন আছে। আরো আছে ৪৪টি বাড়ি, একটি হোটেল, একটি গির্জা, একটি স্কুল, একটি সুইমিং পুল এমনকি সিভিল গার্ডের জন্য জায়গাও আছে সেখানে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বড় শহরমুখী প্রবণতায় গ্রামটির বাসিন্দারা অন্যত্র চলে যাচ্ছে। তিন দশকের বেশি আগেই বাসিন্দাদের বেশিরভাগই চলে গেছেন এই গ্রাম ছেড়ে। এ জন্য গ্রামটির মালিকানা সংস্থা রয়্যাল ইনভেস্টকে দিতে হবে বাংলাদেশি মূদ্রায় ২৬ কোটি টাকা।
রয়্যাল ইনভেস্টের কর্মকর্তা রনি রদ্রিগেজ বলেছেন, ২০০০ সালের শুরুর দিকে সালতো দে কাস্ত্রো গ্রাম কিনে নেন এক ব্যক্তি। এখানে একটি হোটেল করার স্বপ্ন ছিল। কিন্তু এটি হয়নি। তবে তিনি এখনও প্রকল্পটি বাস্তবায়ন করতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved