1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

মাদককারবারীদের গুলিতে ২ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ Time View
কনস্টেবল
ছবি: ফাইল, সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদককারবারিদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তারা হলেন নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মন্নাফ ওরফে মনেকের (৫০) বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে। ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠায় পুলিশ। কিছুদিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে আবারও মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে মন্নাফ। তার ছেলে শিপন ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তারা বাবা-ছেলে এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মন্নাফকে আটক করে পুলিশ। এ সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দুদিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, মাদক ব্যবসায়ী ও ডাকাত মন্নাক ওরফে মনেক ও তার ছেলে শিপন মাদক এবং ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মনেককে আটক করে। পুলিশের কাছ থেকে পালাতে মনেকের হাতে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর আক্রমণ করেন। একই সময় মনেককে ছাড়িয়ে নিতে তার ছেলে শিপন ও তার সহযোগী সোহাগসহ আরো দুজন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে, পুলিশও আত্মরক্ষা করতে পাল্টা গুলি ছুড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হন।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় গুলিবিদ্ধ এসআই রনিকে কুমিল্লা রেফার্ড করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর মো. সিরাজুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী ও ডাকাত মন্নাফ ওরফে মনেক ও তার ছেলে শিপনসহ তার সহযোগীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved