প্রাইম টাইম ডেস্ক : বিপিএলের ১৮তম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে খুলনা।চট্টলার রান প্রসবা উইকেটে ৯ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় মুশফিকের দল। খুলনার ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৫৫ রান করেন শামসুর রহমান। শেষদিকে রুশোর ৩৫ ও ফ্রাইলিঙ্কের ৩১ খুলনার রানের চাকাকে গতিশীল করে।রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার আন্দ্রে রাসেলের।
জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভারেই ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় রাজশাহী রয়্যালস।বলতে গেলে রাজশাহীর কাছে পাত্তাই পায়নি খুলনা টাইগার্স।রাজশাহীর এ জয়ে লিটনের ৫৮, রাসেলের ২৮* ও আফিফের ২২ রান বড় ভূমিকা রাখে।