প্রাইম টাইম ডেস্ক: ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই এনামুলের উইকেট হারায় ঢাকা।ওয়ান ডাউনে মাহাদি হাসান নেমে ব্যাটিং তান্ডব চালিয়ে ৭ ছক্কা ও ২ বাউন্ডারিতে ২৯ বলে ৫৭ রান করে আউট হন। মন্থর ব্যাটিংয়ে তামিমের সংগ্রহ ৪০ বলে ৩৪ রান।তামিম ফেরার পর টানা আরও ২টি উইকেট পতনের পর বিপদে পড়ে ঢাকা।
তবে মুমিনুল ও আফ্রিদির ব্যাটিং দৃঢ়তায় ১ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় মাশরাফির ঢাকা।আফ্রিদির সংগ্রহ ১৬ বলে ২৬ রান।আর মুমিনুল ২৬ বলে ২৮ রান করে তাঁকে যোগ্য সঙ্গ দেন।এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৩ নম্বরে চলে গেল ঢাকা প্লাটুন।
এর আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে ঢাকা।ঢাকার মাহাদী হাসান ৪ ওভারে মাত্র ৯ রানের খরচায় ২ টি উইকেট নেন। অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।