1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

১২ বছর বয়সে কুমারত্ব খুইয়েছেন রণবীর সিং!

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৪৭ Time View
১২ বছর বয়সে কুমারত্ব খুইয়েছেন রণবীর সিং!

‘বলিউডের বাজিরাও’ বলে পরিচিত রণবীর সিং এরই মধ্যে হিন্দি চলচ্চিত্র অঙ্গনে অন্যতম তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। প্রতিটি চরিত্রেই তিনি মনপ্রাণ ঢেলে দিয়েছেন। তাঁর অভিনয়-বৈচিত্র্য, খোলা মন আর রংবাহারি পোশাক বারবারই শিরোনাম হয়েছে। এবার নিজের জীবনের সত্য ঘটনা ভাগাভাগি করে শিরোনাম হলেন।



‘গাল্লি বয়’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’, ‘সিম্বা’, ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’, ‘বেফিকর’সহ বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি রয়েছে রণবীর সিংয়ের ঝুলিতে। সম্প্রতি ডেকান ক্রনিকলকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর স্বীকার করেছেন, মাত্র ১২ বছর বয়সে এক নারীর কাছে কুমারত্ব হারান।



‘গাল্লি বয়’ রণবীর সিং বলেন, ‘১২ বছর বয়সে ওটা হয়েছিল। আমি সবকিছু দ্রুত শুরু করেছি, সবকিছুই! আমি খুব এগিয়ে ছিলাম—খুব এগিয়ে ছিলাম। আমার স্কুলের সহপাঠীদের প্রত্যেকের মা বলতেন, ও একটা বখে যাওয়া ছেলে, আমাদের বাচ্চাদের ধ্বংস করে দিচ্ছে। আমার চারপাশে থাকা ছেলেদের নানা উপদেশ দিতাম, ওদের শেখাতাম। ওরা অবশ্য শুনত না। আমি পটু হয়ে উঠেছিলাম, কারণ আমি অল্প বয়সে শুরু করেছি।’



রণবীর সিং আরো বলেন, মেয়েরা যখন তাঁর প্রতি আকর্ষণবোধ করত, তাঁর কাছে পাণিপ্রার্থনা করত, বেশ লাগত তাঁর। ‘এর পর ধীরে ধীরে আমি কামুক হয়ে উঠি,’ যোগ করেন তিনি।



রণবীর সিংকে আগামীতে ‘৮৩’ সিনেমায় দেখা যাবে। ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এ ছবিতে তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনও রয়েছেন। কপিলের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে দীপিকাকে। গত বছর ইতালির লেক কোমোতে সাতপাকে বাঁধা পড়েন দীপবীর। ভক্তরা এ যুগলকে দীপবীর বলে ডাকেন। সূত্র : ইন্ডিয়া টিভি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved