1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি : তৈমূর

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View
নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি : তৈমূর নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার বলেছেন, আমরা নারায়ণগঞ্জ কারও কাছে বর্গা দেইনি। আমরা নারায়ণগঞ্জের নাগরিক। নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন আমার সাথে আছে। বিএনপির তৃনমূল নেতাকর্মীরা সবসময় আমার পাশে আছে।



মঙ্গলবার (৪ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের শিমড়াইল মোড় থেকে গণসংযোগ শুরু করেন তৈমূর। এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন তৈমুর।



তিনি বলেন, আমি দেখিনা কোন বিএনপির লোক ঘরে বসে আছে। সকল অঙ্গ সংগঠনের লোকেরাই আছে। প্রতিদিন তো সকলের পক্ষে মিছিল করা সম্ভব না। আমিতো দেখিনি কেউ বসে আছে। ঢাকায় এসি রুমে বসে যে যেই কথাই বলুক বিএনপির লোকজন নৌকাকে ভোট দিবে না। তৈমূর আলম খন্দকার রাজপথে গুলি খাওয়া লোক। গরুর মত পুলিশে পিটিয়েছে, বহুবার জেল খেটেছি এই দলের জন্য। আমি নেতাকর্মীদের কাছে পরীক্ষিত ব্যাক্তি। কাগজি ফরমায়েশি নারায়ণগঞ্জের মানুষ মানে না। নারায়ণগঞ্জের মানুষ যেমন দল করে তেমনি তারা নারায়ণগঞ্জেরও নাগরিক। তারা নারায়ণগঞ্জের নেতা, জনগনের নেতৃত্ব দেন তারা।



তিনি আরও বলেন, ২০১১ সালে আমি বসিনি, আমার দল বসে গিয়েছে। আমাকে দল বসিয়ে দিয়ে এখন যিনি নৌকার প্রার্থী তাকে বেনিফিট দিয়েছে। তাকে জয়লাভ করার সুযোগ করে দিয়েছে। মানুষ বলে সেই প্রার্থীকেই জয়লাভ করানোর জন্য কোন কোন জায়গায় ইঞ্জিনিয়ারিং হচ্ছে। তবে মনে রাখবেন বিএনপির লোকজনকে পিটালেও কারও কথায় তারা নৌকায় ভোট দেবে না।



তৈমূর বলেন, আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি। আমি মনে করি আমার নির্বাচনের রাস্তাটাকে আমার দল প্রশস্ত করে দিয়েছে। বিএনপির লোকেরা নৌকায় ভোট দিবে না বরং নৌকার লোকদের এখন সুযোগ হয়েছে আমাকে ভোট দেয়ার। কারণ আমার দল আমাকে নিরপেক্ষ বানিয়ে দিয়েছে, জনগনের বানিয়ে দিয়েছে। সেজন্য তাদের শুকরিয়া কামনা করি।



তিনি আরও বলেন, নির্বাচনে জনগন জয়লাভ করবে। আমার গায়ে এখন কোন রং নেই, সাদা হয়ে গেছি। এটা নেতাকর্মীদের জন্যেও ভাল হয়েছে। এত ঘ্যান ঘ্যান ভাল লাগে না। আমাকে সঠিক ভাবে তারা প্রত্যাহার করে নিয়েছে। আমি মনে করি ভাগ্যের মালিক আল্লাহ, তিনি জনগনের পক্ষে থাকবে।



এসময় উপস্থিত ছিলেন নাসির ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি টিএইচ তোফা, সাবেক যুবদল নেতা রানা মুজিব, থানা বিএনপির বিএনপি’র সদস্য সেলিম মাহমুদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হাজী কবির হোসেন, ওয়ার্ড বিএনপির সদস্য আইয়ুব আলী মুন্সী, মহানগর ছাত্রদলের সভাপতির রানা, সাধারণ সম্পাদক মৃদুল, ৪নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি রিনা বেগম, সাধারণ সম্পাদক হেলেনা ও বিএনপি নেতা আবুল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved