সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ডের ৮০ কাউন্সিলর প্রার্থীর ২৫ জনই অক্ষরজ্ঞান সম্পন্ন ও স্বশিক্ষিত। চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়েছেন ১জন। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছেন ৪ জন। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন ১৪ জন। মাধ্যমিক পাস করেছেন ৫ জন প্রার্থী। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ১৫ জন প্রার্থী। ৯ম শ্রেণী পর্যন্ত পড়েছেন ১জন। গ্রাজুয়েশন করেছেন মাত্র ১৫ জন প্রার্থী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ডের অবস্থান সিদ্ধিরগঞ্জে। এ ১০ টি ওয়ার্ডে সর্বমোট কাউন্সিলর প্রার্থী হয়েছেন ৮০ জন। এর মধ্যে সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী হয়েছেন ৬৪ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন ১৬ জন। এসকল প্রার্থী তাদের মনোনয়নপত্রের সাথে দেওয়া হলফনামা থেকে পাওয়া গেছে এ তথ্য।
সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ৭ জন। এদের মধ্যে ৮ম শ্রেণী পাস হলেন বর্তমান কাউন্সিলর হাজী মোঃ ওমর ফারুক ও জাহিদুল ইসলাম। আব্দুর রহিম ও আনোয়ার ইসলাম অক্ষরজ্ঞান সম্পন্ন। মাহমুদুর রহমান বিএসএস, মাহবুব আলম বিবিএ (অনার্স) ও হাজী আব্দুল মালেক বিএ পাশ। ২ নং ওয়ার্ডের প্রার্থী ৮ জন। এদের মধ্যে সামছুল আলম বিএসসি ইঞ্জিনিয়ার। এইচ এস সি পাস বর্তমান কাউন্সিলর ইকবাল হোসেন ও শফিকুল ইসলাম।
মোঃ কামাল হোসেন আলিম পাশ। ৮ম শ্রেণী পাস হলেন আমিনুল হক ভূইয়া রাজু। স্বাক্ষরজ্ঞান সম্পন্ন সোহরাব হোসেন। স্বশিক্ষিত ইসমাইল হোসেন ও মোঃ সুলতান গিয়াস উদ্দিন। ৩ নং ওয়ার্ডের ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর শাহজালাল বাদল এসএসসি পাস। এ আর ফররুখ আহমাদ এমফিল পাশ। তোফায়েল হোসেন, মোঃ আলমগীর, মোঃ ইরান ও চাঁদনাী আক্তার জৌতি স্বশিক্ষিত। ৪ নং ওয়ার্ডের ৪ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর আরিফুল হক হাসান এইচএসসি পাস। ৮ম শ্রেণী পাস হলেন নজরুল ইসলাম। মোঃ নূর উদ্দিন মিয়া ও মোঃ বিল্লাল হোসেন স্বশিক্ষিত। ৫ নং ওয়ার্ডের ৫ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরীল ও ইসমাইল হোসেন স্বশিক্ষিত। জাহাঙ্গীর আলম বিএ পাস। মোঃ কুতুব উদ্দিন দাখিল পাশ। ৮ম শ্রেণী পাস আনিসুর রহমান। ৬ নং ওয়ার্ডের ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতি, সিরাজুল ইসলাম মন্ডল ও মজিবুর রহমান মন্ডল স্বাক্ষরজ্ঞান সম্পন্ন।
আল মামুনুর রশিদ ডিপ্লোমা প্রকৌশলী ও মোঃ মিজানুর রহমান বিএ পাশ ও রোকেয়া রহমান উচ্চ মাধ্যমিক পাশ। ৭ নং ওয়ার্ডের ১২ প্রার্থীর মধ্যে আলাউদ্দিন ভূইয়া বিএসসি পাশ। বিএসসি ইঞ্জিনিয়ার হলেন মোঃ সানোয়ার হোসেন। এইচএসসি পাস মোঃ মিজানুর রহমান খান, শফিকুর রহমান ও ফজলুল হক জুয়েল। মেহেদী হাসান এসএসসি পাশ। সালাহউদ্দিন ৮ম শ্রেণী পাস। ৫ম শ্রেণী পাশ হলেন তৌহিদ কবির ও তানজীম কবির সজীব। নুরুল আমিন দুলাল ও সবুজ শেখ স্বশিক্ষিত। ৮ নং ওয়ার্ডের ৮ প্রার্থীর মধ্যে শুধু সোহেল রানা স্মাতক পাস। বিএসসি ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) পাশ তারক নাথ সাহা। বর্তমান কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও দেলোয়ার হোসেন খোকন এইচ এস সি পাস করেছেন। সালাহউদ্দিন আহম্মেদ অক্ষরজ্ঞান সম্পান্ন। স্বশিক্ষিত মহসিন ভূইয়া ও সাগর প্রধান।
মেহেবুব হাসান ফারুকী এলএলবি। ৯ নং ওয়ার্ডের ৫ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর ইস্রাফিল প্রধান ও বিল্লাল হোসেন ৮ম শ্রেণী পাস। এইচএসসি পাস মোঃ মাসুদুর রহমান ও রোকশত আলী। মোঃ রোকসত আলী ৪র্থ শ্রেণী পাস। ১০ নং ওয়ার্ডের ৩ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর ইফতেখার আলম খোকন ৮ম শ্রেণী পাস। সিরাজ খান বিএসএস (ডিগ্রী) পাস। মোহাম্মদ লিয়াকত আলী এসএসসি পাস। সংরক্ষিত মহিলা ওয়ার্ড-১ (১, ২ ও ৩ নং ওয়ার্ড) এর ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর মাকসুদা মোজাফফর, জিযাসমিন আক্তার যুথী ও নাজমা বেগম ৮ম শ্রেণী পাস। চম্পা ভূইযা এইচএসসি পাশ। আসুরা বেগম ৫ম শ্রেণী পাস। শামীম আরা লাভলী স্বশিক্ষিত।
সংরক্ষিত মহিলা ওয়ার্ড-২ (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) এর ৪ প্রার্থীর মধ্যে মনোয়ারা বেগম এসএসসি পাস। জান্নাতুল ফেরদৌস নীলা ও সুমি বেগম ৮ম শ্রেণী পাস। ৫ম শ্রেণী পাস ডলি আক্তার। সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৩ (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) এর ৬ প্রার্থীর মধ্যে বর্তমান কাউন্সিলর আয়েশা আক্তার দিনা বিএসএস পাস। শারমীন শাকিল মেঘলা ও তাসনুভা নওরীন ইসলাম এসএসসি পাশ। ৯ম শ্রেণী পাস রেহানা পারভীন। স্বশিক্ষিত মিতু রহমান ও জাহানারা হাকিম।