1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

মাঠে ফেলে যাওয়া নবজাতককে সারারাত পাহারা দিলো কুকুর

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৭৫ Time View
মাঠে ফেলে যাওয়া নবজাতককে সারারাত পাহারা দিলো কুকুর

‘মা’ পৃথিবীর সবচেয়ে ছোট শব্দগুলোর একটি। তবে এই ছোট শব্দটিই পৃথিবীর সবচেয়ে মধুর এবং বৈশিষ্ট্যমণ্ডিত। বিশ্বের সকল নারী হয়তো মাতৃত্বের স্বাদ উপলব্ধি করতে পারে না তবে অধিকাংশ নারীরই সেই সৌভাগ্য হয়। আর তাই প্রথমবার নারীত্ব আর মাতৃত্ব এক হওয়ার অনুভূতি পৃথিবীর সকল অপ্রাপ্তিকে হার মানায়।



তবে এর উল্টোটাও ঘটে কখনও কখনও। কোলজুড়ে সন্তান এলেও পারিপার্শ্বিক নানা বাস্তবতার কারণে অনেক মা তাকে বুকে আগলিয়ে রাখতে পারেন না। কিন্তু তাই বলে সন্তান জন্মের পরপরই সাত-পাঁচ না ভেবে রাতের অন্ধকারে নবজাতককে মাঠে ফেলে দেওয়া!



এই পরিস্থিতিতে হয়তো ওই নবজাতকের বাঁচারই কথা ছিল না। ছেলে না হয়ে মেয়ে হওয়ায় নবজাতক শিশুকে মাঠের মধ্যে ফেলে গিয়েছিলেন মা। আর ‘পরম স্নেহে’ তাকে রাতভর আগলে রাখলো একটি মা কুকুর।



চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তীশগঢ়ের মুঙ্গেলী জেলার সরিসতাল গ্রামে। এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য, বিস্ময়ে আচ্ছন্ন গোটা গ্রাম। সোমবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।



সংবাদমাধ্যমগুলো বলছে, দিন দু’য়েক আগে দিনের শুরুতেই সকালে মাঠের কাছে একটি ঝোপের মধ্যে থেকে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ শুনতে পান কয়েকজন গ্রামবাসী। সেই আওয়াজ অনুসরণ করে ঝোপের কাছে পৌঁছাতেই চমকে ওঠেন তারা।



দু’চোখে বিস্ময় নিয়ে তারা দেখতে পান, সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঝোপের মধ্যে একটি শিশু শুয়ে রয়েছে। তখনও ওই নবজাতকের দেহে জুড়ে ছিল নাড়ি। শিশুটিকে দেখে যত না অবাক হয়েছিলেন গ্রামবাসীরা, তার চেয়ে বেশি বিস্মিত হয়েছিলেন পাশে প্রহরী হয়ে বসে থাকা একটি মা কুকুরের ভূমিকায়।



প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ঝোপের মধ্যেই একটি কুকুরের বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাগুলোর পাশেই শোয়ানো ছিল শিশুটি। আর তার পাশেই অতন্দ্র প্রহরীর মতো বসে ছিল আর এক মা। নিজের সন্তানদের যেভাবে আগলে রাখে সে, ঠিক সেভাবেই মানবশিশুকেও যেন সারারাত আগলে রেখেছিল কুকুরটি। আরও আশ্চর্যের, শিশুটির দেহে একটি আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি সে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved