লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেসারকুকারে মাংস রান্নার করতে গিয়ে বিস্ফোরণে বউ ও শাশুড়িসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
রোববার রাত ৭টার দিকে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- একই এলাকার বেলাল হোসেনের স্ত্রী জোবেদা বেগম (৫৫), তার দুই পুত্রবধু মুন্নি খাতুন (৩৫) ও পারুল আক্তার (২৮) এবং নাতি লিমন মিয়ার স্ত্রী হ্যাপি বেগম (২২)।
স্থানীয়রা জানান, শাশুড়ি জোবেদা বেগম ও তার পুত্রবধূ হ্যাপি প্রেসারকুকারে মাংস চড়িয়ে রান্নাঘরে বসে গল্প করছিলেন। হঠাৎ প্রেসারকুকার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. আনোয়ারুল হক জানান, একই পরিবারের চার দগ্ধ নারীকে হাসপাতালে চিকিৎসাধীন। তবে তারা আশঙ্কামুক্ত। খবর যুগান্তর।