1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

আ. লীগের ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১১২ Time View

টাঙ্গাইলের সখীপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে পাঁচজনকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন-১ নম্বর কাকড়াজান ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দুলাল হোসেন, ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এবং ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস, ৪ নম্বর যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী খন্দকার বজলুর রহমান বাবুল, ৮ নম্বর বহুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সরকার নূরে আলম মুক্তা ও নিরঞ্জন বিশ্বাস।

কার্যনির্বাহী কমিটির সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

শওকত শিকদার বলেন, সখীপুরের চারটি ইউনিয়নের নির্বাচনে চারজনকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ওই সব ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত না মেনে কয়েকজন বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় সিদ্ধান্ত না মানা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, বহিষ্কৃত ওই পাঁচজনের মধ্যে চারজন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে তাঁরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম ফেরদৌস এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাননি। তবে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved