1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দাপটীয় জয়ে সিরিজ ভারতের

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ১০০ Time View
ছবি: সংগৃহীত।

শেষ ১০ ওভারে কী ঝড়টাই না তুলেছিলেন নিকোলাস পুরান আর কাইরন পোলার্ড! আর তাতেই কটকে ওয়ানডে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ভারতকে ৩১৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু রান তাড়ায় দুর্ধর্ষ ভারতের সঙ্গে তারা পেরে ওঠেনি। পারবে কী করে? ভারতের তিন ‘রান মেশিনকে’ যে আটকে রাখা যায়নি। রোহিত শর্মা ও লোকেশ রাহুল ছিলেন চেনা ছন্দে, সঙ্গে জ্বলে ওঠেন আগের দুই ম্যাচে হতাশ করা বিরাট কোহলি। তাতে ৮ বল হাতে রেখে ৪ উইকেটে জেতে ভারত, তিন ম্যাচের সিরিজটাও জিতে ২-১ ব্যবধানে।

আজ রবিবার তৃতীয় ও শেষ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩১৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। পুরান ও পোলার্ডের ফিফটিতে লড়াই করার মতো স্কোর হয়েছিল তাদের। কিন্তু রোহিত, রাহুল ও কোহলির ফিফটিতে তা তাড়া করে ফেলে ভারত। অবশ্য ৪৭তম ওভারের প্রথম বলে কোহলি কিমো পলের বলে প্লেড অন হলে একটু অস্বস্তি তৈরি হয় ভারতীয় ড্রেসিংরুমে। তবে শার্দুল ঠাকুরকে নিয়ে ৪৮.৪ ওভারে সমাপ্তিরেখা ছুঁয়ে ফেলেন রবীন্দ্র জাদেজা।সিরিজে প্রথম ম্যাচটি জিতে ওয়েস্ট ইন্ডিজ ভারতের মাটিতে বিরল এক সিরিজ জয়ের হুমকি দিয়েছিল ভারতকে।কিন্তু সতর্ক কোহলির দল তাদের সম্মানে আঁচড় পড়তে দেয়নি।

উইন্ডিজের হয়ে প্রথম উইকেটে ৫৭ রান যোগ করেন এভিন লুইস (২১) ও শাই হোপ (৪২)। লুইস ফেরার কিছুক্ষণ পর বিদায় নেন হোপ। আরেকটি পঞ্চাশ ছাড়ানো জুটি তৈরি হয় রোস্টন চেজ ও শিমরন হেটমায়ারের ব্যাটে। ৬২ রানের এই জুটি ভাঙে হেটমায়ারের (৩৭) বিদায়ে। ইনিংসের দ্বিতীয় সেরা জুটির আরেক কারিগর চেজও (৩৮) বিদায় নেন ১২ রানের ব্যবধানে। টানা দুই ওভারে তাদের ফেরান নবদীপ সাইনি।

উইকেটে পোলার্ড ও পুরান একসঙ্গে হতেই বদলে যায় ম্যাচ। ৯৮ বলে ১৩৫ রানের ঝড়ো জুটি গড়েন তারা। ৪৩ বলে চারটি চার ও দুটি ছয়ে পাওয়া ফিফটিকে তিন অঙ্কের ঘরে নিতে পারেননি পুরান। ৬৪ বলে ১০ চার ও ৩ ছয়ে ইনিংস সেরা ৮৯ রানে আউট হন ৪৮তম ওভারে।খবর বাংলা ট্রিবিউন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved