1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

তরুণদের ১৫ বছরের লক্ষ্য সেট করতে হবে : নান্নু

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ১০৮ Time View
ছবি: সংগৃহীত।

এবারের বিপিএলে তরুণ পেসারদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। মাশরাফি বিন মর্তুজা, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম প্রশংসা করেছেন তরুণ বোলারদের। তবে তাদের নিয়ে সর্তক থাকার পরামর্শও দিয়েছেন তারা। গতকাল খুলনা টাইগার্সের ম্যাচ শেষে তরুণ বোলারদের ব্যাপারে অনুরোধও করেন মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘তাদেরকে এখনই মাথার উপর তুলে ফেলবেন না। এটা আমার অনুরোধ থাকবে। আমার মনে হয় তাদেরকে পরবর্তী দুই তিন বছর স্বাধীনভাবে খেলতে দেয়া উচিত।’

মুশফিকের এই অনুরোধের কথা জানানো হয় নান্নুকে। এমনটি শুনে নান্নু বলেন, ‘যে কোনো তরুণ খেলোয়াড়ের কাজ হচ্ছে চিন্তা-ভাবনা করা যেন পরবর্তী ১৫ বছর ভালো মানের ক্রিকেট খেলতে পারে। একদিনে এক-দুটি ম্যাচ দেখে কাউকে বিবেচনা করা যায় না। ১৫ বছরের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে তাদের। আন্তর্জাতিক অঙ্গনে কমপক্ষে ১০ বছরের একটা লক্ষ্য রাখতে হবে যেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে। এ ধরনের গোল সেট করতে না পারলে একজন খেলোয়াড়ের পারফরম্যান্স কখনোই একটা স্ট্যার্ন্ডাডে থাকে না। সুতরাং একটা-দুইটা ম্যাচ একটা আউটস্ট্যান্ডিং বল দেখে কখনো বিবেচনা করা যায় না। তিন ফরম্যাটের জন্য তৈরি হতে হবে। তিন জায়গায় ভালো খেলার পর বলা যাবে এই খেলোয়াড়টা কতদূর যাবে।’  খবর কালের কণ্ঠ।

মন্তব্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved