1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

মাদক মামলায় মডেল মৌয়ের জামিন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২ Time View

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মাদক মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ তাঁকে বুধবার জামিন দেন। আজ বৃহস্পতিবার সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান তাঁর জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ মৌকে আটক করা হয়। আটকের পর রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক মামলা দায়ের করা হয় তাঁর বিরুদ্ধে।

পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ মূলত একই সংঘবদ্ধ চক্রের সদস্য। মডেলিংয়ের নামে তাঁরা উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টির নাম করে তাঁদের বাসায় ডেকে নিতেন। সেখানে বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেল করে নানা সুবিধা আদায় করতেন। জামিনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved