1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
ইভা রহমান থেকে ইভা আরমান - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

ইভা রহমান থেকে ইভা আরমান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৮ Time View
Eva Rahman

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইভা। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ব্যবসায়ী সোহেল আরমানের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের প্রাক্তন স্ত্রী ইভার এটি দ্বিতীয় বিয়ে।

জানা গেছে, মাহফুজুর রহমানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় কয়েক বছর ধরে আলাদা থাকতেন ইভা। এ বছরের জুন মাসে তাঁদের বিয়ে বিচ্ছেদ হয়। গত ১৭ সেপ্টেম্বর সেই বিচ্ছেদের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। এর দুদিন পরই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন ইভা।

 

বিয়ের বেশকিছু ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে, ঘরোয়া আয়োজনে নিকাহনামায় সই করছেন ইভা ও সোহেল।
ইভার নতুন স্বামী সোহেল আরমানের জন্ম এবং বেড়ে ওঠা ঢাকাতে। আগে থেকেই তাঁদের পরিচয় ছিল। অবশেষে বিয়ের মাধ্যমে তাঁদের চার হাত এক হলো।

বিয়ের পরই পুরোনো পদবী ‘রহমান’ মুছে ফেলেছেন ইভা। জুড়েছেন নতুন স্বামী সোহেলের পদবী ‘আরমান’। গণমাধ্যমকে ইভা বলেছেন, ‘এখন থেকে আমাকে ইভা রহমান নয়, ইভা আরমান বলে ডাকবেন।’

এটিএন বাংলায় সংবাদ পাঠিকা হিসেবে চাকরিজীবন শুরু করেছিলেন ইভা। পরবর্তীতে চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ান। বিয়ের পর তিনি গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। মাহফুজুর রহমান ও ইভা বেশকিছু ডুয়েট করেছেন। এটিএন মিউজিকের ব্যানারে ইভার বেশ কয়েকটি অ্যালবামও বেরিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved